Digital preservation of Terracotta heritage of Bengal
বাংলার টেরাকোটা ঐতিহ্যের বৈদ্যুতিন সংরক্ষণ
চক কুমার লক্ষ্মীজনার্দন মন্দির Chak Kumar Lakshmijanardan Temple
লক্ষ্মীজনার্দন মন্দির, চক কুমার (থানা– ডেবরা। মেদিনীপুর) চিন্ময় দাশ আজকের জার্নালে যে মন্দিরের কথা, সেই মন্দির আর তার দেবতার আবির্ভাব একেবারে কিংবদন্তির মত। বিগত ১০/১১ পুরুষ ধরে মন্দিরের সেবাইত বংশ সযত্নে লালন পালন করে আসছেন কিংবদন্তির মত কাহিনীটিকে। প্রথমে সেটি জেনে নেওয়া যাক। সেকালের সাহাপুর পরগণায় (বর্তমান ডেবরা থানা) বেশ বড়সড় মাপের জমিদারী ছিল জনৈক […]
নতুক–বড় বাখুল শ্রীধরজীউ মন্দির Natuk–Boro Bakhul Shridhar Jiu Temple
শ্রীধরজীউ মন্দির, নতুক–বড় বাখুল (থানা ঘাটাল, মেদিনীপুর) চিন্ময় দাশ বাদশাহী সড়ক’– বহু প্রাচীন কালের একটি রাজপথ। বলা হয়, খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ নাগাদ নির্মিত হয়েছিল প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের, মধ্য-ভারত থেকে কলিঙ্গগামী, এই গুরুত্বপূর্ণ সড়কটি। হুগলি জেলার গড় মান্দারণ হয়ে, মেদিনীপুরের ঘাটাল মহকুমায় প্রবেশ করেছে পথটি। এই পথের অদূরে নতুক নামের একটি গ্রাম। আমাদের আজকের সফর […]
দক্ষিণ করকাই রাধাগোবিন্দ মন্দির Dakshin Korkai Radhagobinda Temple
রাধাগোবিন্দ মন্দির, দক্ষিণ করকাই (থানা– পিংলা, মেদিনীপুর) চিন্ময় দাশ ‘করকাই’ নামে তিনটি গ্রাম আছে পিংলা থানায়– করকাই (জে. এল. নং ১৩৮), করকাই বাটিটাকি (১৩৭) এবং করকাই বাটিটাকি ওরফে কড়াভাঙ্গা (৮১)। খান্দার পরগণার অধীন এই তিন গ্রামের দুটিতে দুটি দেবালয় গড়েছিলেন এক জমিদার। তারই একটি নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। দেবালয়, দেবতার বিগ্রহ বা প্রতিষ্ঠার কথা বলবার […]
বাসুদেবপুর মহাপ্রভু মন্দির Basudebpur Mahaprabhu Temple
মহাপ্রভু মন্দির, বাসুদেবপুর (থানা– দাসপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ দাসপুর থানার বাসুদেবপুর গ্রাম। সেখানেই দু’শ বছরের প্রাচীন ঐতিহ্যের একটি মহাপ্রভু মন্দির। কিন্তু কে প্রতিষ্ঠা করে ছিলেন এই মন্দির? এই একটি প্রশ্নের তিন-তিনটি উত্তর পাওয়া যায়। ১. মন্দিরের সেবাইত পরিবার দাবি করেন– জনৈক শুকদেব গোস্বামী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর বংশধরগণই আজও মন্দির এবং সেবাপূজার অধিকারী। ২. প্রখ্যাত […]
শ্যামচাঁদপুর রামসীতা মন্দির Shyamchandpur Ramsita Temple
রামসীতা মন্দির, শ্যামচাঁদপুর (থানা– কেশপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ একশ’ বছরের বেশি বয়স হয়েছে, এমন মন্দির এই শ্যামচাঁদপুর গ্রামে অনেকগুলিই। তারমধ্যে সবচেয়ে কনিষ্ঠ মন্দিরটি নির্মিত হয়েছে উনিশ শতকের একেবারে গোড়ার দিকে। সেটি নিয়েই আমাদের আজকের আলোচনা। মন্দিরের কথায় যাওয়ার আগে, গ্রামটির দিকে একবার তাকিয়ে নেওয়া যেতে পারে। উল্লেখ করবার মত অনেকগুলিই বৈশিষ্ট আছে এই গ্রামের। কয়েকটির […]
ক্ষেপুত ক্ষেপুতেশ্বরী মন্দির Kheput Kheputeshwari Temple
ক্ষেপুতেশ্বরী মন্দির, ক্ষেপুত (থানা- দাসপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ ধীর প্রবাহী নদ রূপনারায়ণ। এর পশ্চিম পাড়ের একাংশ জুড়ে মেদিনীপুর জেলার দাসপুর থানা। সেখানে উত্তরবাড় আর দক্ষিণবাড় দুই মৌজা মিলে একটি গ্রাম গড়ে উঠেছে– ক্ষেপুত। গ্রামের হঠাৎ এমন নাম হোল কেন? হবে নাই বা কেন? সেই কোন সুদূর কাল থেকে ক্ষিপ্তেশ্বরী নামের এক দেবী বিরাজ করেন এখানে। […]